কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে সন্ত্রাসীদের হামলায় আহতদের আর্থিক সহায়তা জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রাঙামাটি শহরে কোনো প্রকার উসকানি ছাড়াই সংগঠিত সন্ত্রাসীদের সশস্ত্র হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনায় মারাত্মক আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী।

রাঙামাটি শহরের ইসলামিক সেন্টারে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটি জেলা শাখা।

এ সময় গত ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় ঘটনায় আহত পাহাড়ি বাঙালি ১০ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক মনছুরুল হক, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনর রশিদ, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।

এতে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের ভ্যানগার্ড হিসেবে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশ জামায়াত ইসলামী জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণসহ সকল সম্প্রদায়ের মানুষের যেকোনো বিপদের পাশে থাকে।

পাহাড়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে মন্তব্য করে জামায়াত নেতারা বলেন, গত ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা পূর্বপরিকল্পিত।

তারা আরও বলেন, যারা ২৪ এর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা এসব ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এসব ষড়যন্ত্র মোকাবিলায় সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X