কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অসাম্প্রদায়িক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর : মাহবুবের শামীম

ফেনী সদরে দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায় এবং ফেনি জেলা বিএনপির সমন্বয় সভা। ছবি : সংগৃহীত
ফেনী সদরে দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায় এবং ফেনি জেলা বিএনপির সমন্বয় সভা। ছবি : সংগৃহীত

অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

মঙ্গলবার (১ অক্টোবর) ফেনী সদরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায় এবং ফেনী জেলা বিএনপির সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

মাহবুবের রহমান শামীম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু বিএনপিসহ দেশবাসী তা প্রতিহত করছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ওই অপশক্তি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। তাই এবারও বিএনপিসহ দেশবাসী তাদের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে।

তিনি বলেন, দেশে আগের চেয়ে আরও বেশি উৎসবমুখর পরিবেশে এবার সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি মণ্ডপে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে টিম করে সনাতনী সম্প্রদায়ের মানুষের পাশে থাকে।

ফেনি জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি হিরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাসের সঞ্চালনায় সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় সদস্য জিয়া উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জালাল উদ্দিন মজুমদার, মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থ, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট পার্থ পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলার সভাপতি সুখদেব নাথ, সহসভাপতি অ্যাডভোকেট সমীর কর, সাধারণ সম্পাদক লিটন সাহা, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X