কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চুয়েটে ভর্তি ফি বাড়ানোয় ছাত্রদলের প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতকোত্তর শ্রেণির ভর্তি ফি প্রায় চার গুণ বাড়ানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য ভর্তি ফি নির্ধারণের প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানা গেছে, গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি ফি ছিল ২ হাজার ৭০০ টাকা। অথচ গত ২৫ সেপ্টেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ের ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি ফি নির্ধারিত হয়েছে ১০ হাজার ৬০০ টাকা করে, যা আগের তুলনায় প্রায় চার গুণ।

এতে আরও বলা হয়, মাত্র কয়েক মাসের ব্যবধানে এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ ফি নির্ধারণ নিতান্তই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন সুবিধা নেই। অন্যান্য সুযোগ-সুবিধাও অপর্যাপ্ত। সেক্ষেত্রে গ্রন্থাগার, ক্রীড়া, ল্যাবরেটরি, ইউনিয়ন ফি নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক প্রশ্ন আছে। শিক্ষার্থীরা জানিয়েছে, স্নাতক পাস করে চাকরির প্রস্তুতি নেওয়ার এই সময়টায় মেসের ভাড়া, খাওয়াদাওয়ার খরচ, বিভিন্ন চাকরিতে আবেদন ফি ইত্যাদি সামলাতে হিমশিম খাওয়ার মধ্যে এত টাকা দিয়ে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীর জন্যই কঠিন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত যথাযথভাবে বিবেচনার দাবি জানান।

তারা বলেন, একটি শিক্ষার্থীবান্ধব ছাত্রসংগঠন হিসেবে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী যে কোনো পদক্ষেপের বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১০

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১১

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৩

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৭

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৮

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৯

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X