কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রগ কাটা নিয়ে ভুয়া পোস্ট, ঢাবি শিবির সভাপতির জিডি

ভুয়া পোস্টের ছবি
ভুয়া পোস্টের ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নামে ভুয়া পোস্ট করার অভিযোগ তুলে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ছাত্রশিবির।

শুক্রবার (৪ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, আমি মো. আবু সাদিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার টেমপ্লেট (ফটোকার্ড) ব্যবহার করে আমাকে কোট করে একটি ছবি/তথ্য কার্ড পোস্ট করা হয়। যেখানে লেখা আছে ‘শিবির এ পর্যন্ত যাদের রগ কেটেছে, তারা কেউ ঈমানদার ছিলো না। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়িম’।

এই পোস্ট একটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট। আমাকে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হেয় প্রতিপন্ন ও অপমান করার জন্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য দল মতের মানুষদের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে বিশৃঙ্খলা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্যে ষড়যন্ত্রমূলকভাবে উক্ত পোস্টটি করা হয়েছে। পোস্টটি এনোনিমাস (বেনামে) করা হয়েছে এবং পোস্টকারী উক্ত গ্রুপের অ্যাডমিনদের পরিচিত। আমার জান, মাল ও সম্মানের ক্ষতি করার জন্যে ওই মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয় নামের ফেসবুক গ্রুপের পরবর্তীতে উক্ত বিষয়টি প্রথম আলো পত্রিকা কর্তৃপক্ষের দৃষ্টিগত হলে তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে উক্ত সংবাদটি তাদের নয় ও একটি ভুয়া সংবাদ হিসেবে বিবৃতি দেয়।

এ দিকে জিডির বিষয়ে শাহবাগ থানার ওসি এ.কে.এম শাহাবুদ্দিন শাহীন কালবেলাকে জানান আজ বিকালে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক একটি জিডি করেছে। এ বিষয়ে আমাদের সাইবার ক্রাইম ইউনিট কাজ করবে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ঢাবি শাখা ছাত্রশিবিরের ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এসেছে। এর দুই সপ্তাহ আগে সভাপতি মো. আবু সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদ নিজেদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আনেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১০

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১১

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৩

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৪

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৫

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৭

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৮

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৯

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

২০
X