কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দলীয়করণমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চাই : আমিনুল হক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে, আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করব না। আমরা দলীয়করণমুক্ত একটা ক্রীড়াঙ্গন গড়তে চাই। এর অন্যতম লক্ষ্য হচ্ছে, আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার কামারপাড়া স্কুল মাঠে জিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে আমাদের যুবসমাজ মাদকের দিকে ঢলে পড়েছে, যেখানে যুবসমাজকে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে। যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারব। তাই মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। ঢেলে সাজাতে সবাইকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও জিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তুরাগ থানা ছাত্রদল নেতা আবির রহমান শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বয়ক হাজী মোস্তফা জামান, সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, কাউন্সিলর আলী আকবর আলী, আফাজ উদ্দিন, আহসান হাবিব মোল্লা,তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, রিপন হাসান খন্দকার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজ প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X