কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৩:২২ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ হবে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : ড. ফরহাদ 

রাজধানীর সবুজবাগ থানাধীন শ্রী শ্রী বরদেশ্বরী কালিমাতা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন ড. ফরহাদ। ছবি : কালবেলা
রাজধানীর সবুজবাগ থানাধীন শ্রী শ্রী বরদেশ্বরী কালিমাতা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন ড. ফরহাদ। ছবি : কালবেলা

শারদীয় দুর্গোৎসব সম্প্রীতির বন্ধন আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদি আওয়ামী সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান নেই। এ দেশে সকল ধর্মের মানুষ তার সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মের ভিত্তিতে এখানে কোনো বিভাজন থাকবে না। নতুন বাংলাদেশ হবে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

দুর্গাপূজার মহাসপ্তমীতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর সবুজবাগ থানাধীন শ্রী শ্রী বরদেশ্বরী কালিমাতা মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ড. ফরহাদ এসব কথা বলেন।

সমমনা জোটের নেতারা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারা সেখানে ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।

জাতীয়তাবাদী সমমনা জোট নেতাদের মধ্যে আরও ছিলেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তাফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাজহারুল হক মিঠু, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় পূজা কমিটির পবন চন্দ্র দাশ, গুরুপদ দাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফরিদুজ্জামান ফরহাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারকার শারদীয় উৎসব সম্প্রীতির নতুন মেলবন্ধন নির্মাণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X