কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে প্রচার দলের আর্থিক অনুদান 

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় দিনব্যাপী প্রচার দলের সহসভাপতি রাজিব কুমার ঘোষের পক্ষ থেকে পূজামণ্ডপে অনুদান দেওয়া হয়। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় দিনব্যাপী প্রচার দলের সহসভাপতি রাজিব কুমার ঘোষের পক্ষ থেকে পূজামণ্ডপে অনুদান দেওয়া হয়। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রায় ৩০টি পূজামণ্ডপে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনব্যাপী প্রচার দলের সহসভাপতি রাজিব কুমার ঘোষের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়।

এ সময় জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, অর্থ সম্পাদক জহির হোসেন জয়, সহমহিলাবিষয়ক সম্পাদক সেলিনা রহমান, প্রচার দল নেতা আব্দুল বারেক শেখ, মামুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুদান প্রদান কর্মসূচিতে মাহফুজ কবির মুক্তা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের পর কিছু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এ হামলা কারা চালাল? যে বিএনপিসহ হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশবাসী এ দেশে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, দেশকে স্বৈরাচারমুক্ত করেছে- তারা কখনই চাইবে না যে, দেশ আবার অস্থিতিশীল হোক। ঝিনাইদহ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, মঠবাড়িয়াসহ বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের একাধিক লোক গ্রেপ্তার হয়েছে। সিসি ক্যামেরায় মন্দির ভাঙচুরের ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে। এরা স্বীকার করেছে- আওয়ামী লীগের ওপর মহলের নির্দেশেই তারা এগুলো করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় ধর্মীয় সংখ্যালঘুদের পুঁজি করে রাজনীতি করে। অথচ, তাদের শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়। পতিত শাসকগোষ্ঠী ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। আর এ ক্ষেত্রে সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে, যার প্রমাণ এবারও মিলেছে।

তিনি আরও বলেন, আমরা হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের ভিন্নভাবে দেখি না। তারাও বাংলাদেশি। কিন্তু আওয়ামী লীগই দেশের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে দূরত্ব তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X