কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতে ইসলামের ভোলা জেলা কমিটি গঠন

হেফাজতে ইসলামের ভোলা জেলা কমিটি গঠন। ছবি : কালবেলা
হেফাজতে ইসলামের ভোলা জেলা কমিটি গঠন। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলা কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার (১৩ অক্টোবর) বিকেলে বোরহানউদ্দিন থানার মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ কমিটি গঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও ভোলা জেলার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আনাস (পীর সাহেব)।

সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে (হেফাজতে ইসলামের সাবেক জেলা সভাপতি) মাওলানা মোহাম্মদ আনাসকে সভাপতি, মাওলানা তৈয়বুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জালালুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা কবির হোসাইনকে অর্থ সম্পাদক এবং মুফতি তরিকুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ভোলা জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমির ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ মাহমুদী, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X