কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি ফারুকের

প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে দেশে নিয়ে এসে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর বাংলাদেশকে মিথ্যার এক জগত বানিয়ে রেখেছিল শেখ হাসিনা। দেশের গণতন্ত্রসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর চায় না।

ফারুক বলেন, শেখ হাসিনা অহংকার করে বলেছিল পালাবেন না। কিন্তু তিনি পালিয়ে গেলেন। ওয়ান এলিভেনে হাসিনার হাত না থাকলে তারেক রহমান বিদেশে থাকত না বলেও মন্তব্য করেন তিনি।

বিলম্ব না করে শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। তিনি বলেন, বিশ্বজিৎকে খুঁচিয়ে মারা আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না।

জনপ্রতিনিধি ছাড়া দেশের সংকট সমাধান সম্ভব নয় দাবি করে ফারুক বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করতে চাইলে বিষদাঁত ভেঙে দেওয়া হবে। শেখ হাসিনাকে আদালতে আসতে হবে।

এ সময় তিনি বলেন, তারেক রহমানের নামে থাকা সকল মামলা প্রত্যাহার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X