কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৮:৩৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘এবার ভোট চুরির নির্বাচন করলে প্লেনে উঠতে পারবেন না’

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তিনি বলেন, এবার ভোট চুরির নির্বাচন করলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না।

রোববার (৬ আগস্ট) দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এসব কথা বলেন।

পার্থ বলেন, ‘আমরা মনে করি বিএনপির দাবি ন্যায্য। তারা যে আন্দোলন করছে তা এখন বাংলাদেশের মানুষের। সুতরাং আমরা এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

বিজেপি চেয়ারম্যান বলেন, দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তবে উন্নয়ন যতটুকু আমরা আশা করেছিলাম, সেই জায়গায় আমরা যেতে পারি নাই। এর অন্যতম কারণ হলো, আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে গেছে।

আরও পড়ুন : রাতের ভোট ঠেকাতে যে পরিকল্পনা নিয়েছে ইসি

বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X