কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র রুখতে তারেক রহমানকে দেশে আনতে হবে : আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। ছবি : কালবেলা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা প্রতিবিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতার অর্জন বিনষ্ট করার পাঁয়তারা করছে। এসব ষড়যন্ত্র রুখতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার বিরুদ্ধে দায়ের সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাগ্রত বাংলাদেশ’ নামে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মানুষের আন্দোলনের ফসল। এই সরকারকে ব্যর্থ করতে দেশে-বিদেশে চক্রান্ত অব্যাহত রয়েছে। এ সরকারে যারা আছেন তাদের রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা নেই। এই সুযোগে বিভিন্ন কৃত্রিম ইস্যু সৃষ্টি করে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।

কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশের রাজধানী হতো দিল্লি। পালিয়ে যাওয়ার পরে এখন আবার দেশে প্রবেশের দুঃস্বপ্ন দেখছেন তিনি।

তিনি বলেন, নৈতিক সাহস থাকলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতেন না। এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশে ছাত্রলীগ-যুবলীগ দিয়ে বিভিন্ন আন্দোলন করিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছেন।

জাগ্রত বাংলাদেশের সভাপতি ও দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক-প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক সহসাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমান, আজকের জীবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুর রহমান, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. খালেদ এনাম মুন্না, মুক্ত ফোরামের সমন্বয়ক চাষী মামুন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ শাহ, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ, এসএম কমর উদ্দিন, মো. কবির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X