কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ
চব্বিশের গণঅভ্যুত্থান

মুগ্ধসহ ১৯ ‘শহীদ’ পরিবারের পাশে তারেক রহমান

মুগ্ধসহ ১৯ ‘শহীদ’ পরিবারের পাশে তারেক রহমান। ছবি : কালবেলা
মুগ্ধসহ ১৯ ‘শহীদ’ পরিবারের পাশে তারেক রহমান। ছবি : কালবেলা

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা ও মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উত্তরা-১২ নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সিটিতে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ উনিশটি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

শহীদ ১৯টি পরিবার হলো- শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ মো. সাইফুল ইসলাম, শহীদ আসাদুল্লাহ, শহীদ মো. আলী হোসেন, শহীদ নাজিমুদ্দিন, শহীদ রবিউল ইসলাম, শহীদ মো. জসিমউদদীন, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ, শহীদ রাহাত হোসেন শরীফ, শহীদ জাহিদুজ্জামান তানভিন, শহীদ আসিফ হাসান, শহীদ মাহমিন জাফর, শহীদ সাংবাদিক নূর, শহীদ জুবায়ের, শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ার, শহীদ তাজুল ইসলাম, শহীদ কবির, শহীদ রিদোয়ান শরীফ রিয়াদ জয় ও শহীদ সাগর গাজী।

এ সময় মিল্লাতের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জামাল হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, নাজমুল হাসান, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, মো. রুবেল আমিন।

আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, সাংগঠনিক সম্পাদক এসএ খোকন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মিলন জাহান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাশেমী দিপু, সদস্য আমান উল্লাহ আমান, মোবারক মিতুল ও তুহিন সরকার, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম দুলাল, সদস্য সচিব মো. জামান, উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন প্রমুখ। বিএনপি নেতারা তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X