কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেব না’

গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত

আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরও আগেই বাতিল করা উচিত ছিল।

সোমবার (৭ আগস্ট) দলের পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন- ২০২৩ প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার।

তিনি আশা প্রকাশ করে বলেন, সাইবার নিরাপত্তা আইন যেনো নিবর্তনমূলক না হয়। এই আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি না হয়। যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে আমরা তা মেনে নেব না। গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের দাবিও জানিয়েছেন সাবেক এই মন্ত্রী।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন নিয়ে যা বললেন আইনমন্ত্রী

এদিকে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির-সুপারিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নাছিম উদ্দিন মো. বায়েজীদ-(নোয়াখালী)-কে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ আদেশ কার্যকর করার কথা জানিয়েছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X