কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে নির্বাচন কার্যক্রম দৃশ্যমান করা দরকার : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের নেতারা।
খেলাফত মজলিসের নেতারা।

অন্তর্বর্তী সরকারকে টেকসই সংস্কার ও নির্বাচনী কার্যক্রম দৃশ্যমান করা দরকার বলে মনে করেন খেলাফত মজলিসের নেতারা।

তারা বলেন, মানবাধিকার বা অন্যকোনো ইস্যুতে বিদেশি কোনো সংস্থার সঙ্গে দেশ-জনগণের স্বার্থ পরিপন্থি কোনো চুক্তি বা সমঝোতা করবে না বলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ প্রত্যাশা করে।

নেতারা বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে কোনোভাবেই বিসর্জন দেওয়া যাবে না। এখানে জাতিগত কোনো সংকট নেই। অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব আইন, বিচারব্যবস্থাসহ প্রশাসনের সবগুলো বিভাগ সক্রিয় রয়েছে।

তারা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার মনিটরিং আরও জোরদার এবং সিন্ডিকেট দৌরাত্ম্য ভেঙে দিতে হবে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিস্টদের পুনর্বাসনের যে কোনো অপতৎপরতা রুখে দিতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. রিফাত হোসেন মালিক, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক, মো. জহিরুল ইসলাম, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজী নূর হোসেন, আলহাজ আবু আদিবা, হাফেজ নুরুল হক, আবুল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X