ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নেতা নয় নীতির পরিবর্তন চাই : মুফতি সৈয়দ ফয়জুল করিম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না, তাই নীতির পরিবর্তন দরকার। ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তন হলে চলবে না, তাতে শান্তি আসতে পারে না, তাই নীতির পরিবর্তন করতে হবে। শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ৷

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা শাখার আয়োজনে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আবারও সেই বৈষম্য, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, অবিচার, দখলদারীত্ব, চাঁদাবাজি, মিথ্যা মামলা, খুন, ঘুষ ও ধর্ষণের কারণটা কী? আপনি একবারও ভেবে দেখেছেন? যে অত্যাচার, জুলুম, নির্যাতন, দখলদারিত্বে বিরুদ্ধে ৫ আগস্ট আন্দোলন করলাম তার কোনো পরিবর্তন হলো না। শুধু হাত পরিবর্তন হয়েছে৷ তা হলে কী করতে হবে? এবার নীতির পরিবর্তন করতে হবে।

সংগঠনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন, যুব আন্দোলনের উপদেষ্টা মাওলানা মুফতি আসাদুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

১০

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

১১

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

১২

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১৩

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৫

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১৬

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৭

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৮

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৯

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

২০
X