কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে : রাশেদ প্রধান 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের মাধ্যমে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ, এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। গণতন্ত্র এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে, প্রশাসনের সকল জায়গা থেকে আওয়ামী প্রেতাত্মাদের উৎখাত করতে হবে; আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতির নামে অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আধিপত্যবাদ ও আগ্রাসনকে প্রতিরোধ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।

বুধবার (০৬ নভেম্বর) বিকেলে রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদে ‘আধিপত্য প্রতিরোধ আন্দোলন’ আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. মাসুদ হোসেন এতে সভাপতিত্ব করেন।

রাশেদ প্রধান বলেন, কোন সংবিধান মেনে আন্দোলন হয়েছিল? কোন সংবিধানের আলোকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে? কোন সংবিধানের ধারায় শেখ হাসিনা পলায়ন করেছেন? অতএব সংবিধানের দোহাই দিবেন না, দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের ব্যবস্থা করুন। সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কাজের হুকুমদাতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তিনি বলেন, ১৫ আগস্ট পরবর্তী ৭ নভেম্বরের বিপ্লবে আমরা আধিপত্যহীন বাংলাদেশ পেয়েছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কল্যাণে শেখ মুজিবুর রহমানের বাকশাল এবং একনায়কতন্ত্রের জাল থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। না হলে আজও আমাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X