কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে আইনি ভিত্তি বাধ্যতামূলক’

সাংগঠনিক সভায় বক্তব্য রাখছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
সাংগঠনিক সভায় বক্তব্য রাখছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদে যারা ‘নোট অফ ডিসেন্ট’ দিয়ে ক্ষমতায় আসতে চায়- তাদের দ্বারা সংস্কার নয়, বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের পূর্বে আইনি ভিত্তি বাধ্যতামূলক।

বুধবার (০১ অক্টোবর) সকালে জাগপার পল্টনস্থ কার্যালয়ে ৭ দাবি আদায়ে ১২ দিনের কর্মসূচি সফলের লক্ষ্যে আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ করছি, কিছু রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝতে পারেন না বলে ক্রমাগত মন্তব্য করছেন। তারা যেই শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করেছেন, সেখানে অঙ্ক ছিল না? পিআর পদ্ধতির শতাংশ না বুঝা নেতারা স্কুলে অঙ্ক করেননি? বিএনপি এক সময় তত্ত্বাবধায়ক সরকার বুঝতেন না, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, পিআর না বুঝা বিএনপিকেই একদিন পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলতে হবে।

জাগপার এই মুখপাত্র বলেন, সম্প্রতি ড. ইউনূস বিদেশের মাটিতে সাক্ষাৎকারে বলেছেন- আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করেছি। দল হিসেবে তারা বৈধ, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে বসা ইউনূস সাহেবের অধিকার নেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। আধিপত্যবাদ ও আগ্রাসন রুখে দিতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, হাজি মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X