কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোটের সঙ্গে ভবিষ্যতেও সম্পর্ক বজায় থাকবে : রাশেদ প্রধান

রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত
রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১২ দলীয় জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেওয়া হলেও জোট নেতাদের সাথে আগামীতেও চমৎকার সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (২১ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ১২ দলীয় জোট থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জোট থেকে আমাদের কিছু জানানো হয়নি। সাংবাদিক ভাই এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, আমরা একসাথে ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। জোটের সকলের সাথে আমাদের চমৎকার সম্পর্ক বজায় আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জোটের সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা।

এর আগে সোমবার দুপুরে ১২ দলীয় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোট থেকে জাগপাকে অব্যাহতি প্রদানের খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন যাবত ১২ দলীয় জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা, গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থি কার্যকলাপ পরিচালনা করা এবং জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুন জোটের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) জোটের সদস্য থেকে অব্যাহতি প্রদান করা হলো। জাগপার ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ দলীয় জোটের কোনো দায় থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X