কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান। ছবি : কালবেলা
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান। ছবি : কালবেলা

রাজধানীর গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হন। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর আড়াইটা) এখনো নেতাকর্মীরা আওয়ামী লীগের অফিসের সামনে অবস্থান করছেন।

জানা গেছে, সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।

এদিকে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেছেন শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল। সেখানেও উপস্থিত রয়েছেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ফেসবুক পেজে এক পোস্টে দিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় আওয়ামী লীগ।

পোস্টে আরও বলা হয়, শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করা হবে।

তাদেরকে প্রতিহত করতে একই দিনে ওই স্থানে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X