কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকব : শেখ রবি

রাজধানীতে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শেখ রবি। ছবি : কালবেলা
রাজধানীতে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শেখ রবি। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ক্ষমতাচ্যুত ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, আওয়ামী লীগের যে কোনো অপচেষ্টা-ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ‘পতিত স্বৈরাচার’ হাসিনা ও তার দোসরদের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানীতে এক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শেখ রবি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্টের পতন হলেও দেশে এখনো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি। তাইতো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থেকে এই সরকারকে সহযোগিতা করতে হবে।

শেখ রবি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্ট শক্তির ওপর ভর করে দলের ভেতরে কোনো নেতা সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদেরকেও প্রতিহত করা হবে। গত ১৬ বছর ধরে নির্যাতিত নেতাকর্মীরা এ ক্ষেত্রে কোনো ছাড় দেবে না।

এর আগে শেখ রবিউল আলমের নেতৃত্বে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সিটি কলেজের সামনে দিয়ে জিগাতলা মোড় হয়ে ধানমন্ডি ৩/এ-তে গিয়ে তা শেষ হয়। মিছিলে ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X