কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় নয় : শরীফউদ্দীন জুয়েল

বক্তব্য রাখছেন শরীফউদ্দীন জুয়েল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শরীফউদ্দীন জুয়েল। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের ইতিবাচক কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে তাদের মন জয়ের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণ পছন্দ করে না- এমন কোনো কাজ করা যাবে না। এ ক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কলোনি বাজার সংলগ্ন মাঠে যুবদল ঢাকা মহানগর উত্তরের ২৪ নম্বর ওয়ার্ড শাখার কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনো নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তৈরি থাকতে হবে। এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

জানা গেছে, কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফাকে জনগণের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া নেতাকর্মীদের মাঝে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। সেই সাথে অবিলম্বে দ্রুত নির্বাচনের জন্য রাজপথে থাকার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

২৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার মোস্তফার সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X