কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : ডা. রফিক

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দেড়টি দশক এ রাষ্ট্রকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। দেশকে নতুনভাবে সাজাতে হলে রাষ্ট্রকে দোসরমুক্ত করতে হবে। প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।

শুক্রবার (১৫ নভেম্বর) কাকরাইলস্থ আইডিইবি ঢাকা জেলা কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, গণধিকৃত আওয়ামী লীগ শুধু রাষ্ট্রের সম্পদ লুট করেই ক্ষান্ত হয়নি, করোনার টিকা, মশার ওষধ এবং খাবার স্যালাইনে ভেজাল করেছে। নিম্নমানের ওষধ সরবরাহ করে বাজারজাত করেছে। এসব করতে তাদের বিবেক একটুও কাঁপেনি। তারাতো জনগণের নির্বাচিত সরকার ছিল না। তাই জনগণ মারা গেলে তাদের কিছুই আসে যেত না। তারা মায়াকান্না করতো স্থাপনা ও ইমারতের জন্য। কারণে এগুলো তৈরির নামে লুট করেছে লক্ষ কোটি টাকা।

তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তার নীল নকশা বাস্তবায়নে তার দোসররা ওঁৎ পেতে আছে। সুযোগ পেলেই ছোবল দিবে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে সে সরকার দেশবাসীর কষ্ট বুঝতে চায় না। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হলেও ছাত্রজনতার আন্দোলনের ফসল। তবে, সরকারকে মনে রাখতে হবে ভোটের অধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে হাজারও মানুষ শহীদ হয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

আইডিইবির অন্তর্বর্তী আহ্বায়ক ইঞ্জিনিয়ার কবির হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন অ্যাব মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, আইডিইবির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১০

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১১

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১২

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৩

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৮

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৯

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

২০
X