ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা
ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় চালু করে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) রাত ১টা থেকে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতের পর থেকে নদীপথে ঘন কুয়াশা দেখা দেয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করছে।

নরসিংহপুর ফেরিঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছিল। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমে আসছে। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X