কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে উন্মুখ : আমিনুল হক 

মেহমানদারির আয়োজন অনুষ্ঠান। ছবি : কালবেলা
মেহমানদারির আয়োজন অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৫ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। জনগণ তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। দেশের জনগণের প্রত্যাশা, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। তাই জনপ্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের ভিতরে একটা অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। সেই নির্বাচিত সরকার জনগণের কথামতো চলবে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর রূপনগরের একটি স্কুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচার সরকার দেশের কোনো উন্নয়ন করেনি। উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে। আজকে দেশের বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি-সেটার কারণ হলো, এখন পর্যন্ত আওয়ামী সিন্ডিকেট দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করে রেখেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানাব, খুব দ্রুত সময়ের মধ্যে বাজারে আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন।

এ সময় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১০

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১১

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১২

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৪

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৫

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৬

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৭

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৯

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

২০
X