কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ১২ দলীয় জোটের নতুন কর্মসূচি

১২ দলীয় জোট। ছবি : কালবেলা
১২ দলীয় জোট। ছবি : কালবেলা

বর্তমান সরকারের পদত্যাগের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে ১২ দলীয় জোট । কর্মসূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট রাজধানীতে গণমিছিল করবে ১২ দলীয় জোট।

ওইদিন বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে গণমিছিলটি অনুষ্ঠিত হবে।

গণমিছিলে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

এর আগে গত ২ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদুকের মামলায় হাইকোর্টের দেওয়া রায়কে ফরমায়েশি রায় উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ১২ দলীয় জোট।

জোটের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, দেশের মানুষ আজকে আবারও দেখল এই ফ্যাসিস্ট সরকার বিচারবিভাগকে কুক্ষিগত করে প্রতিপক্ষকে ঘায়েল করার নির্লজ্জ খেলায় মেতে উঠেছে।

বিবৃতিতে বলা হয়, তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে তার বিশেষ আদালতে যেভাবে অবিশ্বাস্য দ্রুততায় মাত্র ১৬ দিনে ৪২ জনের সাক্ষী গ্রহণ করে এ মামলার রায় প্রকাশ করা হয়েছে তাতে এটাই প্রমাণিত হয় যে বিচারের নামে ক্যামেরা ট্রায়াল চালানো হয়েছে।

বিবৃতিতে জোট নেতারা বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) শুধু সরকারের আজ্ঞাবহ কমিশনই নয় বিরোধীদলীয় দমন কমিশনে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, সর্বক্ষেত্রে আজকে বিচারের নামে প্রহসন প্রত্যক্ষ করছি। এর আগেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি সাজা দিয়ে নজিরবিহীনভাবে উচ্চ আদালতে সেই সাজা বৃদ্ধি করা হয়েছে। বিএনপিসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে ফরমায়েসী সাজা দেওয়ার মাধ্যমে আগামী নির্বাচন থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করছে এই ফ্যাসিস্ট অবৈধ সরকার।

নেতৃবৃন্দ অবিলম্বে ১/১১ সময়ের দায়েরকৃত এই মামলা প্রত্যাহার দাবি ও এই রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X