কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০১:০৯ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

‘দেশকে নতুন করে গড়তে হলে প্রশাসনকে দোসরমুক্ত করতে হবে’

কাদের গণি চৌধুরী। ছবি : কালবেলা
কাদের গণি চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে তা যে কোনো কিছুর বিনিময়ে ধরে রাখতে হবে। এ দেশকে নতুন করে গড়তে এবং স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রশাসনকে স্বৈরশাসকের দোসরমুক্ত করতে হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

কাদের গণি চৌধুরী বলেন, আওয়ামী লীগ শুধু দেশের রাজনীতিই নষ্ট করেনি, তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই নষ্ট করেছে। তাদের প্রভু রাষ্ট্রের ইন্ধনে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে জনগণকে দাস বানানোর চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস বলে কোনো স্বৈরশাসকই ছাত্র-জনতার প্রতিবাদের মুখে দীর্ঘদিন টিকতে পারেনি, আওয়ামী লীগও পারেনি।

তিনি বলেন, পতিত আওয়ামী স্বৈরশাসক বাংলাদেশ নামক রাষ্ট্রটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এত হত্যাযজ্ঞ চালিয়েও তাদের ভিতর কোনো অনুশোচনা নেই। এখনো গণতন্ত্রকামী ছাত্র-জনতাকে হুমকি দিয়ে যাচ্ছে। আর রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলতে অপচেষ্টা করছে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের অপসারণ না করা পর্যন্ত রাষ্ট্র নিরাপদ নয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ আবু আহমেদ, এমবিএ অ্যাসোসিয়েশনের সৈয়দ আলমগীর, অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট রফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X