কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৩:০৬ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর দক্ষিণের ৫নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ঢাকা মহানগর দক্ষিণের ৫নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ঢাকা মহানগর দক্ষিণের ৫নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানার অন্তর্গত ৫নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ৫নং ওয়ার্ডের কদমতলী ব্রিজের সংলগ্ন প্রিন্স গার্ডেন প্রাঙ্গণে যুবদলের এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

কর্মিসভায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অন্যায়-নির্যাতন সহ্য করেছি। তখন অনেককে ডাক দিয়েও পাইনি, দেখাও পাইনি। বহুদিন পর কিছু নেতাকর্মীর সঙ্গে দেখা হতো জেল বা ডিবি কার্যালয়ে। এখন অনেকেই ফোন দেন এই তদবিরের জন্য। কিন্তু যারাই এসব করার জন্য ফোন দেন তাদের থেকে যুবদলের নেতাকর্মীদের সতর্ক হতে বলবো।

যুবদলের কর্মিসভায় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের আর বাংলাদেশে স্থান দেওয়া হবে না। যারা বসন্তের কোকিল হয়ে সংস্কারপন্থি হয়ে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে আছে যুবদলের সব নেতাকর্মী। সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন এবং দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্য নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১১

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১২

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৩

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৪

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৫

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৬

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৭

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৮

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৯

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

২০
X