কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক 

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বক্তব্য দেন। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বক্তব্য দেন। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারী ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার দক্ষিণখানে আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দক্ষিণখান খেলোয়াড় কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

আমিনুল হক বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি যুবসমাজ তৈরির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ তৈরিতে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম। মহান স্বাধীনতা দিবস মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী।

সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আফাজ উদ্দিন আফাজ, আহসান হাবিব মোল্লা, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জমিদার, উত্তরা-পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য মো. রাশেদ আলম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি খলিল মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১০

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১১

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১২

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৩

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৪

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৫

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১৬

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৭

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৮

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৯

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

২০
X