কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক
ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামী ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর চাওয়ার অভিযোগ করে কাউকে এসব না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক। তবে তিনি দাবি করেন, জামায়াতের এই ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরের বেনারসিপল্লিতে নির্বাচনী গণসংযোগকালে আমিনুল এসব কথা বলেন। ধানের শীষের এ প্রার্থী বলেন, দু-একটি রাজনৈতিক দল তাদের ভোটের রাজনীতিতে বিভিন্ন অপপ্রচার, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। তারা ঘরে ঘরে গিয়ে নম্বর নিচ্ছে বিকাশে টাকা দেওয়ার জন্য। এ ছাড়া এনআইডি নম্বর নিচ্ছে, যাতে সেই এনআইডি নম্বর দিয়ে তারা এনআইডি কার্ড জালিয়াতি করে ভোটের মাঠে কারচুপি করতে পারে। বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। তিনি বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে গত দুই দিনের। তারা কিছু কিছু জায়গায় গিয়ে বিকাশে টাকা দিয়েছে। বিকাশে না দিতে পেরে অনেক জায়গায় দেখা গেছে, তারা হাতে হাতে ৫০০ টাকা করে দিচ্ছে। সাধারণ মানুষ এ বিষয়টি বুঝতে পারলে তারা পালিয়ে গেছেন। জামায়াত এ কাজটি করছে। জামায়াতের এই ছলচাতুরি জনগণ বুঝে ফেলায় এখন বিএনপির নাম ধরে এসব করানো হচ্ছে বলে অভিযোগ করেন ধানের শীষের এই প্রার্থী। তিনি বলেন, তারা আমাদের নাম ধরে বিভিন্ন জায়গায় যাচ্ছে। গিয়ে বলছে, বিএনপি থেকে আমরা এসেছি। আপনার এনআইডি নম্বর দেন, আপনার মোবাইল নম্বর দেন। এ ধরনের মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এ জন্যই আমি বলতে চাই, যদি আমার নামও ব্যবহার করে, কেউ কোনো এনআইডি নম্বর বা মোবাইল নম্বর দেবেন না। নির্বাচন কমিশনে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আমিনুল। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে তারা আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে দলমত-নির্বিশেষে সবার আস্থা অর্জন করতে চান। অতীতে ভিন্ন মতের ওপর দমনপীড়ন চালানো হয়েছে। এর বদলে ভবিষ্যৎ বাংলাদেশে ভালোবাসা ও আন্তরিকতার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। আমিনুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করতে পারলে বিএনপি জনগণের দল হিসেবে সব পরিকল্পনা বাস্তবায়ন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X