কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইসিকে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ আমীর খসরুর

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

নতুন নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব গ্রহণকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদও দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। এ কমিশন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে প্রত্যাশা তার।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন আমীর খসরু।

এর আগে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে আমীর খসরু ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংকালে আমীর খসরু বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। সবাই জানতে চাইছে নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে। দেশি-বিদেশি অংশীজনরা জানতে অপেক্ষা করছেন। রোববার নতুন ইসির শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে একটি ভালো বার্তা যাবে।

বৈঠকে স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে তুরস্ক তাদের সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তার কথা জানিয়েছে বলে জানান আমীর খসরু।

তিনি আরও জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক আগ্রহের কথা জানিয়েছে। বিএনপি সরকার গঠন করলে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কসহ সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশ ইস্যুতে সব সময় যেটা উঠে আসে যে- নির্বাচন কবে হবে? সবার একই প্রশ্ন নির্বাচন কবে? সে প্রশ্নের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় বলে আসছি, একটি গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত যারা অংশীদার আছেন, তারা অপেক্ষা করছেন। নির্বাচিত সরকার এলে তারা তাদের সিদ্ধান্তগুলো নেবে। তুরস্ক সেটা জানতে চেয়েছে, নির্বাচন কবে হবে।

তুরস্কের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আছে উল্লেখ করে আমীর খসরু বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের টার্কিশ ভাষা নিয়ে কাজ করছে। তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। তাদের এখন ১ দশমিক ২ বিলিয়নের মতো ব্যবসা হচ্ছে। এটাকে সামনে কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X