কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি তাঁতী দলের

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর তাঁতী দল। ছবি : কালবেলা
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর তাঁতী দল। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর তাঁতী দল।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর সেটি নাইটিঙ্গেল মোড় ঘুড়ে ফকিরাপুল হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ২০১০ সালে জোর করে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের হয়ে আসতে বাধ্য করেন। বেগম জিয়া অশ্রুসিক্ত হয়ে বাড়ি ত্যাগ করেন। আমাদের (তাঁতী দল) এবং দেশের জনগণের দাবি, খালেদা জিয়াকে তার ঢাকা সেনানিবাসের বাড়িটি ফিরিয়ে দেওয়া হোক। এ জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের জনগণ আন্দোলন করে এই দাবি পূরণ করবে।

তিনি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মুজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক এমএ হান্নান খাঁনসহ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন থানার আহ্বায়ক ও সদস্য সচিবরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X