কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ‘গুজব সন্ত্রাসের’ বিরুদ্ধে মানববন্ধন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ‘তথ্য ও গুজব সন্ত্রাসের’ বিরুদ্ধে মানববন্ধন করেছে দেশের সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)।’

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আওয়ামী তথ্য ও গুজব সন্ত্রাস রুখে দাঁড়াও’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এই মানববন্ধনের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

বিএনসিইউপির প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজীবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শহীদুর রহমানের উপস্থাপনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস, সহসম্পাদক কে এম আমিরুজ্জামান শিমুল, সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আবু তালেব, ঢাকা-দক্ষিণ মহিলা দলের সহ-সভানেত্রী ফেরদৌসী বেগম, সাবেক জেলা প্রশসক এবং জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ নেতা আব্দুর রহিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি মো. মাসুদ খাঁন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো, কারাবন্দি করে রাখা হয়েছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা গণতন্ত্র দেখিনি, সুশাসন দেখিনি। মানুষ কথা বলতে পারতো না।

তিনি বলেন, জুলাই আন্দোলনে এদেশের ছাত্র-জনতা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আবাবিল পাখির মতো রাস্তায় নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য করেছেন। আওয়ামী লীগের নেতারা এই ১৫ বছরে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে টাকার কুমির হয়েছেন। এই টাকা ব্যবহার করে দেশের বাইরে বসে তারা অপ্রচার ও গুজব ছড়াচ্ছেন। এদের রুখে দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X