কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৩:১৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের বন্ধু কমছে, শত্রু বাড়ছে : এবি পার্টি

রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের ১ দফা দাবি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামত এবং সংস্কারের ২ দফা আন্দোলন কর্মসূচি হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় অফিস সংলগ্ন বিজয়-৭১ চত্বর থেকে শুক্রবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সেগুনবাগিচা, বিজয় নগর, কাকরাইল, নাইটেঙ্গেল, নয়াপল্টন ও পুরানা পল্টন প্রদক্ষিণ শেষে মিছিলটি শ্রমভবনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।

সমাবেশে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, দুর্নীতি, দুঃশাসন ও নজিরবিহীন লুটপাট করে আওয়ামী লীগ সরকার দেশকে গভীর সংকটে ফেলেছে, এখন তারা দেশকে সম্পূর্ণ ধ্বংস করতে চায়। দিন যত যাচ্ছে তাদের ভুলের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। ফ্যাসিবাদী সরকারের বন্ধু কমছে, শত্রু বাড়ছে।

অতীতে যারা গণতন্ত্রকে হত্যা করতে উদ্যত হয়েছিল তাদের করুণ পরিণতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দাবি মেনে যদি পদত্যাগ না করে তাহলে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, রাজপথের গণতান্ত্রিক আন্দেলনকে দমন করে আবার জাসদের মতো হটকারী রাজনীতি চালুর উসকানি দেবেন না। মনে রাখবেন আপনাদের জিঘাংসার রাজনীতির কারণেই এদেশে সর্বহারাদের হটকারী গলাকাটা রাজনীতি চালু হয়েছিল। আপনারা এখন আবার সেটা আমদানি করতে চাচ্ছেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রকীব উদ্দীন আর নুরুল হুদা কমিশনের মতো আউয়াল কমিশনও দ্বিতীয় বাকশালের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। মুদির দোকানদার, চা-পানের দোকানদার থেকে শুরু করে যাকে তাকে দলীয় নিবন্ধন দিচ্ছে নির্লজ্জভাবে, শুধু রাজনৈতিক দল ছাড়া। ১/১১-এর আমলেও আমরা রাজার বানানো দল দেখেছি, কিন্তু সেই পিডিপির আর কোনো খবর নেই আজকে। যুগে যুগে ফ্যাসিবাদীরা যেমন করে ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে গেছে, তেমনি বর্তমান বাকশাল ও তার দোসররাও হারিয়ে যাবে, শুধু রয়ে যাবে তাদের প্রতি জনমানুষের ক্ষোভ এবং ঘৃণা। ইতিহাস ও দেশের উত্তর প্রজন্ম কাউকে ক্ষমা করবে না, আজ হোক কাল হোক কাঠগড়ায় দাঁড়াতেই হবে নমরুদ আর ফেরাউনের মতো অভিশপ্ত জালেম হিসেবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্টির সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, আব্দুল হালিম খোকন, শাহিনুর আক্তার শীলা, সাইফুল ইসলাম মীর্যাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X