কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৭:২২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের চিনে ফেলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুরোনো ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুরোনো ছবি

বাংলাদেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের চিনে ফেলেছে, জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা-১২ আসন ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বাসে অগ্নি সংযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা শুনেছেন এক নেত্রী বলছেন, লন্ডনের নেতা চাচ্ছেন দাউ দাউ (আগুন) করে জ্বালাতে, এরপরই সাভারে দেখলাম এক বাসে আগুন দেওয়া হয়েছে। এরপর অন্যান্য জায়গাতেও আগুন দেওয়া হয়েছে। অগ্নিসন্ত্রাসীরা আবার এক হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের চিনে ফেলেছে, জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে। জনগণ আবার প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিরাপত্তা বাহিনী জঙ্গি দমন ও সন্ত্রাস দমনে কাজ করছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ পেশিশক্তিতে বিশ্বাস করে, গান পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে। আওয়ামী লীগের সঙ্গে জনগণ রয়েছে।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে মন্ত্রী বলেন, আমরা এটাও দেখেছি, হঠাৎ করে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছে, সেদিন খালেদা জিয়া জন্মদিন পালন করে। তার কয়েকটি জন্মদিনের কথা আমরা জানি।

১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনও পাব না। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন। ১৫ আগস্টে কী হয়েছে আমরা সবাই জানি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা মাস্টারমাইন্ড ছিল সবাই জানে। শেখ মনি ও আব্দুর রব সেরনিয়াবাতসহ যাকেই তারা মনে করেছে ঘুরে দাঁড়াবে, তাকেই তারা হত্যা করেছে।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, নারী-পুরুষ একসঙ্গে কাজ করছি বলেই বাংলাদেশের উন্নয়নের গতি দুর্বার।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X