কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের প্রত‍্যাশা অনুযায়ী ক্রীড়াঙ্গন গড়ে তোলা হবে : আমিনুল হক 

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতি করণ করে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, আগামী দিনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে জনগণের ভোটে নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন আর দলীয় রাজনীতিকরণ করা হবে না। জনগণের প্রত‍্যাশা অনুযায়ী ক্রীড়াঙ্গন গড়ে তোলা হবে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে খিলক্ষেত উত্তরপাড়া বনরূপা মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সেই সুস্থ ধারার কাঙ্ক্ষিত পরিবেশের জন্য দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সে নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি আসাদুজ্জামান জিসানের পৃষ্ঠপোষকতায় এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মো. আক্তার হোসেন, মো. আতাউর রহমান, মো. গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী এস এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন, মোবারক হোসেন দেওয়ান, সি এম আনোয়ার হোসেন, মিজানুর রহমান রেনু, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, মন্জুর হোসেন পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবু, সিনিয়র সহসভাপতি রাজিব আহমেদ, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X