কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় ভারত : আমিনুল হক 

পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ। ছবি : কালবেলা
পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ। ছবি : কালবেলা

‘আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ’ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমাদের এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাইয়েরা আমরা সবাই বাংলাদেশি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। আসলে তাদের মূল উদ্দেশ্য- তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। এর বিরুদ্ধে সবাইকে সতর্ক-সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীতে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাদক ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। মিরপুর-১১ নাম্বার বড় মসজিদের সামনের সড়কে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বাংলাদেশে হিন্দু ভাইদের ওপরে যত মামলা-হামলা হয়েছে, সেটা আওয়ামী লীগ করেছিল। তার সঙ্গে বিএনপি কখনোই জড়িত ছিল না। এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

সাধারণ জনগণ এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে নির্মূল করা যায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা- বিএনপিতে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। আমাদের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে যদি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই, তাহলে অবশ্যই মাদককে নির্মূল করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আনাচকানাচে ছড়িয়ে পড়েছে। কারণ বর্তমান সময়ে তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে বলছেন-বিএনপি জনগণের দল, জনগণের ওপরে নির্ভরশীল; বিএনপি জনগণের ওপর আস্থা রাখতে চায়, জনগণকে সাথে নিয়েই বিএনপি ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চায়।

পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ও মোকসেদুর রহমান আবিরের যৌথ সঞ্চালনা সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, ইব্রাহিম খলিল (সহদপ্তর), জাহেদ পারভেজ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, তাঁতী দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শামসুন্নাহার, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাড. রুনা লায়লা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, কৃষক দল ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X