মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জবি শাখার উদ্যোগে শারদ জাগরণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জবি শাখার উদ্যোগে শারদ জাগরণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জবি শাখার উদ্যোগে শারদ জাগরণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, ‘আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।’

বিশেষ অতিথি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, ‘অতীতে অসাম্প্রদায়িকতার নাম ব্যবহার করে সনাতনী ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নতুন বাংলাদেশকে সত্যিকারের অসাম্প্রদায়িক রূপ দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন বলেন, ‘আমাদের একটাই পরিচয়— আমরা মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ মনোভাব তৈরি করা অতীত জরুরি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্ঘ্য দাস শ্রেষ্ঠ। আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। সঞ্চালনা করেন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X