কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের গণবিক্ষোভ। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের গণবিক্ষোভ। ছবি : সংগৃহীত

ফেনীতে ক্যান্টনমেন্ট স্থাপন করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের একাংশের নেতারা। বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদের আয়োজনে ভারতকে দেওয়া ইকনোমিক জোন বরাদ্দ বাতিলের দাবিতে গণবিক্ষোভ কর্মসূচিতে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামান বলেন, ভারত হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ভারত এখনো হাসিনাকে দিল্লিতে বসিয়ে অপকর্ম করার সুযোগ করে দিয়ে যাচ্ছে, যেটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ মানতে পারছে না।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, খুনি হাসিনা ভারতকে অবৈধভাবে দেশের স্বাধীনতা তুলে দিয়েছেন। ভারতকে ইকনোমিক জোন বরাদ্দ দিয়ে দেশের সার্বভোমত্ব ভূলুণ্ঠিত করেছেন। ড. মোহাম্মদ ইউনূসের সরকারকে ভারতকে দেওয়া অবৈধ ইকনোমিক জোন বরাদ্দ বাতিল করতে হবে। ফেনীতে সামরিক ক্যান্টনমেন্ট স্থাপন করে দেশকে সুরক্ষিত করতে হবে।

যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ফেনীতে সামরিক ঘাটি নির্মাণ করুন। বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে এটি জরুরি।

দপ্তর সহসমন্বয়ক আরিফ বিল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, অবসরপ্রাপ্ত মেজর আব্দুর রব, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, ইমামউদ্দিন, এনামুল হক সবু, ফায়সাল আহমেদ, শফিকুল ইসলাম রতন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১০

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১১

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১২

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৩

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৪

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৫

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৬

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৭

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৮

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

১৯

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

২০
X