কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধির সঙ্গে জামায়াতের বৈঠক

বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে মতবিনিময় করেছি। তারা বাংলাদেশে ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে পর্যবেক্ষণ করছেন। একইসঙ্গে আগামীতে এখানকার গণতন্ত্র, মানবাধিকার ও একটি সুষ্ঠু নির্বাচনসহ অন্যান্য ইস্যুতে মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে কীভাবে দেখতে চায় সে বিষয়ে জানতে চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। আমরা তাদের আমাদের দলীয় অবস্থান জানিয়েছি। বিশেষ করে ট্রাইব্যুনালের বিচারের বিষয়ে স্বচ্ছতার কথা বলেছি। একইসঙ্গে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করা যায় কি না? প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠ‍ু নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রত্যাশার কথা জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১০

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৩

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৬

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৭

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

২০
X