কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে নতুন দ্বন্দ্ব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেনে সৌদি আরবের সমর্থনপুষ্ট দেরা আল-ওয়াতান (নেশনস শিল্ড) বাহিনীর ভেতরে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হাদরামাউত সীমান্তের কাছে বাহিনী মোতায়েনের একটি প্রস্তাবকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাহিনীর কয়েকজন দক্ষিণাঞ্চলীয় কমান্ডার এই নির্দেশ মানতে চাননি। তাদের আশঙ্কা, এতে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সঙ্গে সংঘর্ষ হতে পারে। তারা বলেন, এই বাহিনী মূলত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত, দেশের ভেতরের দ্বন্দ্বে জড়ানোর জন্য নয়।

দেরা আল-ওয়াতান বাহিনীতে ২০টির বেশি ব্রিগেড রয়েছে এবং এটি আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কাজ করছে। অতীতে বাহিনীটি দক্ষিণাঞ্চলের বিভিন্ন পক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কার্যক্রম চালিয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে সৌদি আরব, দেরা আল-ওয়াতান বাহিনীর নেতৃত্ব কিংবা এসটিসি—কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তবে সূত্রের মতে, পরিস্থিতি সামাল দিতে কয়েকজন কমান্ডারের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে এসটিসি-সমর্থিত বাহিনী হাদরামাউতের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেয়। তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X