চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত লঞ্চ। ছবি : সংগৃহীত
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত লঞ্চ। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচরের নীলকমল এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে যাত্রীদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বছির আলী।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটি হচ্ছে ঢাকামুখী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালমুখী অ্যাডভেঞ্চার-৯।

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ‘যে দুজন মারা গেছে তারা জাকির সম্রাট লঞ্চের যাত্রী। আমাদের লঞ্চের কোনো যাত্রী নিহত হয়নি। মারা যাওয়া যাত্রীরা লঞ্চের কিনারায় ছিল এবং লঞ্চে ধাক্কা লাগায় তারা নিজেদের সামলাতে পারেনি। তবে ঘটনার পর লঞ্চগুলো যে যার গন্তব্যে চলে যায়। আমি নিরাপদে ঝালকাঠি এসে পৌঁছেছি।’

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বছির আলী বলেন, ‘ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর জাকির সম্রাট লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X