কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দলবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চায় বিএনপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনআকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপি গঠিত জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানের কাছে এই সুপারিশমালা জমা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

সুপারিশে দলটি বলছে, ‘স্বৈরাচারী’ আওয়ামী লীগ সরকারের গত ১৫ থেকে ১৬ বছরে প্রশাসনের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল ২৫ বছর হয়েছে, তাদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে। আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৫ থেকে ১৬ বছরে ওএসডি, বঞ্চিত করে অবসর ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ চুক্তিভিত্তিক নিয়োগর সুপারিশ করা হয়েছে।

এ সময় মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের সঙ্গে সুপারিশ নিয়ে কথা বলেন।

তিনি জানান, জনপ্রশাসনের বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন রকমের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি।

এ ছাড়া ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলতে উদ্যোগ নেওয়াসহ বৈষম্যের শিকার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায়বিচার নিশ্চিতের কথাও বলা হয়েছে প্রস্তাবনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X