কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

বিজয় দিবসে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা। ছবি : সংগৃহীত
বিজয় দিবসে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা। ছবি : সংগৃহীত

মহান ‘বিজয় দিবস’ উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) রিয়া অডিটরিয়ামে (ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের পাশে) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম মন্টু বীর প্রতীক, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধ আবদুল হান্নান। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)।

সভাটি সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান এবং যুগ্ম-সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল।

সাইদুল ইসলাম মন্টু বলেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সার্বজনীন করার চেষ্টা করা হয়। সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়, চীনের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করা চেষ্টা করা হয়, ইসলামী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করা চেষ্টা করা হয়। ঠিক তখন আমাদের আরেক বেইমান মঈন ইউ আহম্মেদ যিনি ভারতীয় ১/১১ ঘটায়। আর ১/১১ ঘটানোর পরে তাদের প্লানিং ছিল বিএনপি আওয়ামী লীগ মাইনাস করে ভারতের একেবারে কঠিন ক্রীড়নক কাউকে ক্ষমতায় আনা। কিন্তু বেগম খালেদা জিয়ার সুদৃঢ়তার কারণে ব্যর্থ হয়ে তখন আতাতের মাধ্যমে একজন প্যাথলজিক্যাল লায়ারকে ক্ষমতায় আনেন।

সভাপতির বক্তব্যে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন হলো ১৬ ডিসেম্বর। আর এই দিনে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, শামছুজ্জোহা বাবলু, মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারি চপল, আফজাল হোসেন শিকদার, অধ্যাপক শাহাদাত শাহিন, লোকমান হোসেন, শামছুন্নাহার খান লাকি, কামাল হোসেন তুরুণ, মিজানুর রহমান জমশেদ, ওমর ফারুক টিটু, সেলিনা মন্টি ও সরোয়ার খান বাবলুসহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X