কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ গুপ্ত হত্যা চালালেও সরকারের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না : ইনকিলাব মঞ্চ

আ.লীগ গুপ্ত হত্যা চালালেও সরকারের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না : ইনকিলাব মঞ্চ
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীসহ অন্যরা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালালেও সরকারের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওসমান হাদী বলেন, কয়েকদিনে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত থাকা ৫ জন খুন হয়েছেন। আহত হয়েছেন ৫ থেকে ৬ জন। এছাড়াও জীবননাশের হুমকি দেওয়া হছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে। সরকারের কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমরা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যা চালানো শুরু করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট কিলিং করা হচ্ছে। জেএমবি যেভাবে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে ঠিক সেভাবে জঙ্গিলীগ হত্যাকাণ্ড চালাচ্ছে।

তিনি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। অথচ জুলাই আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। লীগকে পুনর্বাসন করছে প্রত্যেকটি রাজনৈতিক দল।

ওসমান হাদী আরও বলেন, ছাত্র-জনতার অধিকারের জন্য আমরা কথা বলে যাব, এতে সরকার থাকুক আর না থাকুক আমরা আর দেখব না। বিচার না পেলে আমরা আবার আন্দোলনে যাব।

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের হত্যাকাণ্ডে জড়িতদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তা না হলে শাহবাগ জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাওয়ার ঘোষণা দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X