মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান’

শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাসদ আয়োজিত আলোচনা সভায় হাসানুল হক ইনু। ছবি : কালবেলা
শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাসদ আয়োজিত আলোচনা সভায় হাসানুল হক ইনু। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রত্যক্ষ নেতা খন্দকার মোস্তাকের পরে জেনারেল জিয়াউর রহমান তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন তিনিই খুনিদের আশ্রয়দাতা মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা, সংবিধান থেকে চার মূলনীতি মুছে ফেলে ইতিহাসের ভাগাড় থেকে কুখ্যাত দ্বি-জাতিতত্ত্ব, ধর্মীয় সাম্প্রদায়িকতা তুলে এনে রাষ্ট্র ও সমাজে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান।’

রোববার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুর্ভাগ্যজনকভাবে মোস্তাক-জিয়ার পাকিস্তানপন্থির এই রাজনীতি এখনো বিএনপি বহন করে চলেছে মন্তব্য করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াতের হাত ধরেই পাকিস্তানপন্থিরা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিতে আঘাত করে চলেছে। খালেদা জিয়াও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ-বঙ্গবন্ধুর খুনিদের প্রধান পৃষ্ঠপোষক হিসাবেই আবির্ভূত। তিনি স্বামীর মতই গণতন্ত্রের নামে বঙ্গবন্ধুর খুনিদের সংসদে এনে চিহ্নিত যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় ঠাই দেন।’

নির্বাচনকে উছিলা হিসাবে ব্যবহার করে খালেদা জিয়া যুদ্ধাপরাধী-জামায়াত-সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে দেশকে অসাংবিধানিক-অস্বাভাবিক ভূতের সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এক দফার নামে দেশে আগুনসন্ত্রাস-বিশৃংখলা সৃষ্টি করে যথাসময়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এইমুহুর্তে আমাদের জাতীয় রাজনৈতিক কর্তব্য হচ্ছে ৭১ ও ৭৫ এর খুনিদের সঙ্গী বিএনপির রাষ্ট্র ক্ষমতা দখলের ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন নিশ্চিত করা।’

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মোহাম্মদ মোহসীন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X