কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত’

বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দেখিয়ে গিয়েছেন- কীভাবে সততা ও স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তাদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। অচিরেই এসব হত্যাকাণ্ডের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের দায়িত্ব পেলে মালিক হবে না, সেবক হিসেবে কাজ করবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর এটিএম মাহবুব ই এলাহী তাওহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদ সফওয়ান আখতার সদ্যের পিতা কৃষিবিদ ডা. মো. আক্তারুজ্জামান লিটন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মিজানুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য মেধাবীদের কাজে লাগাতে হবে। দলীয় ক্যাডার নিয়োগ না দিয়ে মেধাবীদের নিয়োগ দিতে হবে। যে সব মেধাবী বিদেশে আছে তাদের দেশে এনে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলে ঈমানদাররা বসে থাকবে না। যাদের ঈমান আছে তারাই যোদ্ধা। এ দেশের সব যোদ্ধা সব ফ্রন্টেই যুদ্ধ করবে, ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের চারটি অধিকার নিশ্চিত করতে হবে। তাদের জীবন, সম্পদ, ইজ্জত ও রিজিক। এগুলো নিশ্চিত করাই রাজনীতিবিদদের কাজ। এসব অধিকার আমরা হরণ করতে দেব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১০

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১১

নাহিদা আক্তারের রেকর্ড

১২

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৩

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৪

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৫

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৮

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৯

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

২০
X