কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি’

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক। ছবি : কালবেলা
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক। ছবি : কালবেলা

বিএনপি, ১২ দলীয় জোট এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘদিন যে আন্দোলন-সংগ্রাম করে এসেছে, দেশের বর্তমান পরিস্থিতিতে সেই আন্দোলন ও ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি বলে মনে করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তফা জামাল এ কথা বলেন। এর আগে সেখানে ১২ দলের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।

দেশের চলমান রাজনৈতিক ও বর্তমান অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে শরিকদের সঙ্গে ফের ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে এ দিন ১২ দলীয় জোটের পরে জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। বিকেল সোয়া ৪টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

অন্যদিকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোটের পক্ষে ছিলেন বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন বেপারী, জমিয়তের মাওলানা মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম, লেবার পার্টির লায়ন ফারুক রহমান, ইসলামিক পার্টির আবুল কাসেম প্রমুখ।

এই বৈঠকের পর সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে আমরা জোটের মতবিনিময় করেছি। ফ্যাসিবাদী আন্দোলনে থাকা রাজনৈতিক জোট ও দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর ‘কোনো সিদ্ধান্ত হলে’ তা গণমাধ্যমকে পরে জানানো হবে বলে জানান তিনি।

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী দিনে আমাদের কর্মসূচি কী হওয়া উচিত, তা নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলেছি, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এরপর জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের পক্ষে ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের গোলাম মওলা চৌধুরী, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির ক্বারী আবু তাহের, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও আব্দুল বারিক প্রমুখ। পরে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X