কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশবিরোধী প্রোপাগান্ডা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : প্রিন্স

বড়দিন উপলক্ষে কেক কাটছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও অন্যরা। ছবি : কালবেলা
বড়দিন উপলক্ষে কেক কাটছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও অন্যরা। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সবার আগে, সব কিছুর আগে দেশ। আমাদের মধ্যে ধর্মের কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু দেশবিরোধী প্রোপাগান্ডা, ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে গির্জা ও মিশনে প্রার্থনা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় সমবেত গারো সম্প্রদায়ের জনগণের উদ্দেশ্যে এমরান সালেহ প্রিন্স বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টের সকল চক্রান্ত রুখে দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করলে গারো, হাজংসহ সকল নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে। হালুয়াঘাট ও ধোবাউড়ার গারো জনগোষ্ঠীর কৃষ্টি, কালচার, ইতিহাস, ভাষা তুলে ধরতে পৃথক জাদুঘর স্থাপন করা হবে। শান্তি, শৃঙ্খলা ও নিরাপদে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান ।

আজ বড়দিন উপলক্ষে হালুয়াঘাটের কুমুরিয়া, বিড়ই ডাকুনী, চরবাঙ্গালিয়া, বোয়ালমারা এলাকায় বিভিন্ন গির্জা ও মিশনে খ্রিস্টান সম্প্রদায়ের জনগণের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন এমরান সালেহ প্রিন্স। তিনি গির্জাসমূহে বড়দিন উপলক্ষে কেক উপহার দেন এবং কেক কাটেন।

এ ছাড়াও তিনি দুস্থ, অসহায় নারীদের শীতবস্ত্র উপহার দেন। তা ছাড়া হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা ৪৫টিমে বিভক্ত হয়ে ১৮২গির্জা ও মিশনে দুদিন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন এবং গারোদের প্রতি বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন ।

এসময় গারো জনগোষ্ঠীর নেতা জর্নেস চিরান, আন্দ্রীয় দ্রং, প্রবীর সাংমা, অধীর রংমা, মর্নিংটন রেমা, সতুয়েল রিছিল, সন্তোষ রেমা, ডা.লুচি দারেং, ডা. তাপস রেমা, নিবাস চাম্বুগং, প্রদীপ সাংমা এবং বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আব্দুল আজিজ খান, আসাদুজ্জামান আসিফ, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, মেহেদী হাসান দুলাল, আলিমুল ইসলাম, নাইমুর আরেফীন পাপন, নূরে আলন জনি, তাজবীর হোসেন অন্তর, মশিউজ্জামান, নাহিদ হাসান উজ্জলসহ গির্জা প্রধান, পরিচালনা কমিটির সদস্য, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১০

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১১

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১২

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৩

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৪

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৫

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৬

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৭

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৮

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৯

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X