কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১১:৫২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

সাঈদীর মৃত্যু, হাসপাতালে যা বললেন ছেলে

বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে মাসুদ সাঈদী। ছবি: সংগৃহীত
বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে মাসুদ সাঈদী। ছবি: সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাঈদীর মৃত্যুর খবর পেয়ে দলটির শত শত নেতাকর্মী হাসপাতালের সমানে জড়ো হন। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে থাকেন।

পরিস্থিতি সামলাতে বিএসএমএমইউ হাসপাতালের সামনে-পিছনে উভয় গেটই বন্ধ করে দেওয়া হয়।

এ সময় সাঈদীর ছেলে মাসুদ সাঈদী হাসপাতাল থেকে বের হয়ে আসেন এবং সেখানে জড়ো হওয়া নেতাকর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা সবাই শান্ত হোন। এটা একটা হাসপাতাল এখানে আরও ১৫০০ রোগী আছে। আমরা অন্য কোনো রোগীর ক্ষতির কারণ হতে চাই না। আমাদের সংগঠন আমাদের এমন শেখায়নি। আল্লামা সাঈদী সারাজীবন কোরআনের কথা বলেছেন। কোনোরকম বিশৃঙ্খল পরিবেশ তিনি পছন্দ করতেন না।

মাসুদ সাঈদী বলেন, আপনারা সুশৃঙ্খলভাবে এখানে বসে থাকুন। আপনারা দোয়া করেন তার কবর যেন কোরআনের নূর দিয়ে ভরিয়ে দেন। আল্লাহ তার এই জগতটা শান্তিতে রাখেন। আমাদেরকে যেন জান্নাতে তার সঙ্গে একত্রে থাকার তওফিক দেন। এ সময় তিনি সেখানে জড়ো হওয়া নেতাকর্মীদের আবারও শান্ত থাকার পাশাপাশি স্লোগান বন্ধ করতে অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X