কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটি। বিক্ষোভ শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায়।

সমাবেশে নুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সারজিসের নাম আসছে, এ হামলার নেপথ্যে। আশা করি সে তার অবস্থান ক্লিয়ার করবে। এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।

একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন।

এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। ফারুকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব। তার অপসারণের আন্দোলন করব।

এর আগে গতকাল শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলা হয়। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের জেরে সভায় উপস্থিত একদল লোক তার ওপর হামলা করে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠন নাগরিক সমাবেশ আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান। অনুষ্ঠান চলাকালীন অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন ফারুক। এ সময় সভায় উপস্থিত কয়েকজন মঞ্চে এসে ফারুকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এরপর বক্তব্য শেষে নেমে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি এসে ফারুক হাসানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং এক পর্যায়ে তার এবং সঙ্গীদের ওপর হামলা করেন। এ সময় কয়েকটি চেয়ার ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল অভিমুখী সড়ক পর্যন্ত নিয়ে যান এবং সেখানেও তাকে মারতে থাকেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X